৮ মে ২০২৬

ডোমারে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার উপজেলায় নবাগত পুলিশ সুপার মোখলেছুর রহমানের সাথে সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ডোমার থানা চত্ত¡রে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন মনুুষজনের সাথে মতবিনিময় করেন। সভাটির আয়োজন করে ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোখলেছুর রহমান, পিপিএম, বিপিএম।

বিশেষ অতিথি হিসাবে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনব, সহকারী কমিমনার (ভুমি) মনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রওশন কানিজ, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু রামনিওয়াস আগরওয়ালা, মনোরঞ্জন রায়, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু, প্রেস ক্লাব সাধারন সম্পাদক আদুজ্জামান চয়ন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিল্লোল প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা, মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিংসহ সমাজের বিভিন্ন অনিয়ম ও তার সমাধান নিয়ে আলোচনা করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি