১০ মে ২০২৬

ডোমারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হরিণচড়া নাগরিক সমাজ সংগঠন (সিএসও) যুক্ত প্রকল্প আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যান পরিষদ এমকেপি’র সহযোগিতায় সোমবার (১৮নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ভেলসি পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএসও’র সভাপতি ফিরোজ কবির। গৌরব কুমার দাস এর উপস্থাপনায় অতিথি হিসাবে হরিণচড়া ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র বর্মন, সিএসও’র উপজেলা সভাপতি নারী নেত্রী তৌহিদা জ্যোতি, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র সেন, সভানেত্রী মুক্তি বেগম, ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য নিপা রানী, নুর জামান, সহিংসতার স্বীকার নির্যাতিতা নারী লিসা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রকল্পের সিএসও সদস্য, কিশোর কিশোরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এ ছাড়াও এএসআই শাহনেওয়াজ শামিম, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম উপস্থিত ছিলেন। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধীসহ নাগরিক সমাজকে এগিয়ে আসার আহবার জানান বক্তাগণ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি