
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু ধর্ষন এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে ২৮ নভেম্বর সকাল ১০টায় উপজেলা বামুনিয়া ইউনিয়নের কাছারি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করেন, দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (পল্লীশ্রী)।
এ সময় ইউপি চেয়ারম্যান ওহেদুজ্জামান বুলেট, পল্লীশ্রীর পক্ষ থেকে (পিও) মোস্তাফিজুর রহমান, শাহিদুর রহমান, কুলসুম বেগম, মারুফা আক্তার, সেতু ও বিকাশ চন্দ্র রায় বক্তব্য রাখেন। এ ছাড়াও ইউপি সদস্য, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার প্রায় দুইশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]