৪ মে ২০২৬

ডোমারে মসজিদের ইমাম স্ত্রী সন্তান রেখে অষ্টম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে মসজিদের ইমাম স্ত্রী সন্তান রেখে অষ্টম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে সংবাদদাতা : নীলফামারীর ডোমারে এক মসজিদের ইমাম স্ত্রী ও ২সন্তান রেখে অষ্টম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও। এ বিষয়ে থানায় মামলা করায় ১জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মফিজপাড়া গ্রামে। মামলা সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত আলম আলীর ছেলে মফিজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল জলিল (২৫) স্ত্রী মোর্শেদা বেগম ও ২সন্তার থাকা সত্ত্বেও ওই গ্রামের এক কৃষকের কন্যা মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৪)’র উপর তার কু-দৃষ্টি পড়ে। ঘটনার দিন ১৪জুন রাতে মেয়েটি তার মায়ের গহনা ও তার নিজের কাপড় নিয়ে হাফেজের সাথে উধাও হয়। ২দিন ধরে খোজাখুজির পরেও কোন সন্ধান না পাওয়ায় ১৫জুন ডোমার থানায় সাধারণ ডয়রী নং-৩২৫ দায়ের করে।

শেষে নিরুপায় হয়ে গত ১৮জুন মেয়েটির বাবা বাদী হয়ে ৫জনকে আসামী করে ডোমার থানায় (নারী ও শিশু নির্যাতন দমন আইনে-২০০০সালের সংশোধনী) ০৩/ এর ০৭/৩০ ধারায় অপহরণ মামলা নং-১৬ দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল লতিফ জানান, উক্ত মামলার ২নং আসামী আলম আলীকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি