ডোমারে মহাসড়কের জন্য উচ্ছেদ অভিযান শুরু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারী থেকে শুরু করে ডোমার হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের জন্য ২২ কিলোমিটার রাস্তার জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছে নীলফামারীর সড়ক ও জনপদ বিভাগ।
গত বুধবার থেকে শুরু করে নীলফামারী হয়ে সোনারায় বাজার পর্যন্ত এসে পৌছে। গত ৫ বছর আগে তিনগুন মূল্য দিয়ে সড়ক ও জনপদ বিভাগ জমি অধিগ্রহন করেছিল। কিন্তু জমির মালিককরা তাদের সেই জায়গা ছেড়ে না দিয়ে একের পর এক অবকাঠামো, ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করছে। অভিযানের আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও অবৈধ স্থাপনা নির্মানকারীদের নোটিশ প্রদান ও গত চার দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ থেকে মাইকিং করে যার যার স্থাপনা ও মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়। তবুও মানুষ শুনছে না।
শেষে বুলডোজার দিয়ে ভাঙ্গতে শুরু করে তারা। এ সময় নীলফামারী-ডোমার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী ও নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌলশী মনঞ্জুরুল করিম।
কর্তৃপক্ষ জানান, নীলফামারী-ডোমার হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা মহাসড়কের সঙ্গে লিঙ্ক সড়ক হিসাবে এটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ এবং ডোমারের প্রধান সড়কের প্রশস্থকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে এবং মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ দখলদার অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি