৪ মে ২০২৬

ডোমারে মাসব্যাপী চলছে মোটরবাইকের বিশেষ অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে মাসব্যাপী চলছে মোটরবাইকের বিশেষ অভিযান
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাসব্যাপী চলছে হেলমেট বিহীন মোটরবাইকের বিশেষ অভিযান। বুধবার (৬ অক্টোবর) ডোমার বাজারের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ডোমার থানা (শহর ও যানবাহন) ট্রাফিক শাখা। ডোমার থানা পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ট্রাফিক শাখার টিআই মোকারম হোসেন সরকার এর নেতৃত্বে টিএসআই আমিনুর রহমান, এসআই লুৎফর রহমান. এটিএসআই সাজ্জাত হোসেন, এটিএসআই সাদেকুর রহমান সাদেক ও সঙ্গীয় ফোর্স দুলাল চন্দ্র রায়, তজিউদ্দিন, মোস্তাকিন প্রমূখ উপস্থিত ছিলেন। টিআই মোকারম হোসেন সরকার জানান, সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল জনিত দূর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোকলেছুর রহমান, বিপিএিম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় হেলমেট ব্যতীত কোন মোটরসাইকেল চলবে না। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট বাধ্যতামূলক। দুই জনের বেশী মোটরসাইকেল আরোহন করা সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে টানা ৩দিন সমস্ত এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। ৪ অক্টোবর হতে বিশেষ অভিযান শুরু হয়েছে, আজ অভিযানের ৩য় দিন। আগামী ১ মাস পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। হেলমেট ব্যতীত মোটরসাইকেল আরোহী ও ২ জনের অধিক আরোহন কারীদের বিরুদ্ধে মোটরযান আইনে নিয়োমিত মামলা দায়ের করা হচ্ছে। আজ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকল মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধান করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে বের হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি