৪ মে ২০২৬

ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃন্ধাসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।

মামলা সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে রশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আমিনারের ছেলে আরিফ ও মৃত উছাহাক আলীর ছেলে মজিবর ও মজিবুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারবাহিকতায় শত্রুতার জেরে ঘটনার দিন ২৪জুন সকালে আরিফ তার দলবল নিয়ে রশিদুলের বাড়িতে পাথর দ্বারা ঠিল ছুড়তে থাকে। রশিদুলরা বাঁধা দিতে গেলে আরিফরা অর্তকিত হামলা চালিয়ে তাদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে রশিদুলের মা রুবিজান (৫৮), বোন লায়লা (৪৪), ফরিদা (৪৬) ও ভাগনে লাবুসহ অনেকে গুরুত্বর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রুবিজান ,লায়লা ,ফরিদা ও লাবুর অবস্থা বেগতিক থাকায় কর্তব্যরত ডাক্তার তাদের ৪জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করেন। এ বিষয়ে রশিদুলের স্ত্রী নুর জাহান বাদী হয়ে আরিফকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-২২,তারিখ-২৬/০৬/১৯ দায়ের করে।

মামলার বাদী নুর জাহান জানান, গত ১৮জুন আরিফগং আমাদের বাড়ীতে লাগানো ৫০টি গাছ কেটে দিয়ে বাড়ীতে লুটপাট চালিয়ে বসত বাড়ীতে অগ্নি সংযোগ করে। তাদের বিরুদ্ধে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে পরে এ নির্যাতন চালায়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম জানান, দুই পরিবারের মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে দফায় দফায় সংর্ঘষ হয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি