৮ মে ২০২৬

ডোমারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘর আসর আয়োজিত শনিবার (২৮ডিসেম্বর) বিকালে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসাবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

শেষে উক্ত সংগঠনের ৬জন শিল্পী গত বছরে জেএসসি ও এসএসসিতে গোল্ডেন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি