৬ মে ২০২৬

ডোমারে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পৌর কমিটির আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্প মাল্য অর্পন করা হয়। কোভিড- ১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের প্রভাব বিস্তার করায় স্বল্প পরিসরে ডোমার পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদের নেতৃত্বে পুস্প মাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম মোনা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, জ্যোব্দাতুল তারেফিন তারেক, পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক এবাদত হোসেন চঞ্চল, গৌতম কুন্ডু, ডোমার সদর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জোবায়দুল ইসলাম, সংগঠক সাদেকুর রহমান সুজন, জহুরুল হক ডিকো, জমির উদ্দিন, পাপন সর্বঞ্জ, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম সাবু, খায়রুল ইসলাম, তানভীর রশিদ তুর্য প্রমূখ উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি