৭ মে ২০২৬

ডোমারে করোনা পরিস্থিতিতে সরকারী দপ্তরে আশা’র খাদ্য সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে করোনা পরিস্থিতিতে সরকারী দপ্তরে আশা’র খাদ্য সহায়তা প্রদান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট মহামারী সময়কালীন অবস্থা মোকাবেলায় আশা সংস্থার উদ্যোগে সরকারী দপ্তর, উপজেলা কার্যালয়ে ২শত প্যাকেট সহায়তা হিসাবে খাদ্য উপকরণ প্রদান করা হয়।

রোববার (১০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আশা’র কর্মকর্তাগণ। প্রতি প্যাকেটে চাউল ১০কেজি, ডাল ২কেজি, আলু ২কেজি, লবন ১কেজি ও সয়াবিন তেল ১লিটার ছিল। এ সময় আশা’র দিনাজপুর জোনের ডিভিশন ম্যানেজার হাফিজুর রহমান আকন্দ, এডিশনাল ডিভিশন ম্যানেজার এসএম বেলাল হোসেন, সিনিয়র ডিস্টিক্ট ম্যানেজার রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার দুলাল চন্দ্র রায়, ব্র্যাঞ্চ ম্যানেজার গৌতম কুমার ঘোষ, শাহীন সরকার, সহকারী ব্র্যাঞ্চ ম্যানেজার মোমিনুল ইসলাম, আবু আলা ফেরদৌস রুহানী প্রমূখ উপস্থিত ছিলেন।

ডোমার শাখার ব্যবস্থাপক গৌতম কুমার জানান, দেশে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন দিনে দেশের ৬৪টি জেলা ও সকল উপজেলায় আশা’র নিজস্ব অর্থায়নে জেলা পর্যায়ে ৫শত ও উপজেলা পর্যায়ে ২শত প্যাকেট খাদ্য সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সরকারী দপ্তরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের হাতে তুলে দেয় হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি