
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে করোনা আক্রান্ত হয়ে মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের (আইসিটি) শিক্ষক অরবিন্দরায় (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনার উপ সর্গনিয়ে বেশ কয়েকদিন ধরে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে মৃত্যু বরণ করেন।
অরবিন্দ রায় ২০১১ সালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের (আইসিটি) শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটিয়াবাড়ী এলাকার জিতিন্দ্র নাথ রায়ে ছেলে। তার মৃত্যুতে মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, সহকারী শিক্ষক সমাজের সকল শিক্ষকগণ গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]