৪ মে ২০২৬

ডোমারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ও ডোমার থানার সহযোগিতায় শনিবার (২৬অক্টোবর) সকাল ১১টায় থানা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

বিশেষ অতিথি হিসাবে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ধসঢ়;ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা সকল ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য বিবাহ প্রতিরোধে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশী সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এলাকার সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি