৪ মে ২০২৬

ডোমারে কিশোর হত্যায় পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে কিশোর হত্যায় পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ অটোরিক্স সহ নিখোঁজের সাতদিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার হলেও মামলার পর আরো দুই সপ্তাহেও চিহ্নিত হয়নি হত্যাকারী। দ্রæত আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবীতে ডোমার-ডিমলা সড়কে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীরা। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে এ কর্মসুচিগুলো পালন করা হয়। এ সময় নিহত আরিফের মা তফিনা বেগম, সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সহপাঠী আলিফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে নিহত আরিফের পরিবারের লোকজন বলেন, দীর্ঘদিন থেকে তার বাবা অসুস্থ, ঠিকমতো চলতে পারেনা। পড়াশোনার পাশাপাশি বাবা অটোচার্জার গাড়ি চালিয়ে সংসারের হাল ধরেছিলো। ছেলের মৃত্যুতে পরিবার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। তারা আরো বলেন, লাশ উদ্ধারের পর ডোমার থানায় হত্যা মামলা দায়ের করলেও প্রসাশনিক কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। আরিফের হত্যাকারীদের দ্রæত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। প্রসঙ্গত, নীলফামারীর ডোমারে গত ১৯ আগষ্ট বিকালে বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে নিঁখোজ হয় অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ আরিফ হোসেন (১৪)। এর সাত দিন পর ২৬ আগষ্ট বিকালে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশ্বে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে প্রশাসন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরদিন আরিফের বড় বোন ঝর্না আক্তার কেয়া বাদী ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিষয়টি সব্বোর্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশাকরি আসামীদের দ্রæত গ্রেতার করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি