ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২আগষ্ট) সকাল ৮.৩০ মিঃ ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে প্রথম জামাতে মুসলিম উম্মার উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।
উক্ত জামাতে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, সাবেক কমান্ডার ও ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমসহ সকল সর্বস্তরের হাজারো মানুষ নামাজে অংশ নেয়।
মাঠের পার্শ্বে নানা ধরনের পরশা সাজিয়ে প্রায় ৫০টি দোকান স্থান পায়, দোকান গুলোতে বিশেষ করে শিশুদের পাশাপাশী সকল বয়সের ক্রেতাদের কেনাকাটায় ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। প্রথম জামাতের নামাজ পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আলহাজ্ব হযরত মাওঃ মাহামুদ বীন আলম। দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি