৪ মে ২০২৬

ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে আজ বুধবার সকাল ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজানকে বিদায় দিয়ে, মাস ব্যাপী সিয়াম সাধনা শেষে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম উম্মার উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। উক্ত জামাতে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পৌর বিএনপি’র সভাপতি প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, জাতীয় পার্টির সভাপতি আনজারুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমসহ সকল স্তরের হাজারো মানুষ নামাজে অংশ নেয়। মাঠের পার্শ্বে নানা ধরনের পরশা সাজিয়ে প্রায় ৫০টি দোকান স্থান পায়, দোকান গুলোতে বিশেষ করে শিশুদের পাশাপাশী সকল বয়সের ক্রেতাদের কেনাকাটায় ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। প্রথম জামাতের নামাজ পরিচালনা করেন,ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আলহাজ্ব হযরত মাওঃ মাহামুদ বীন আলম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি