
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনক্ষমতা ও অভিযোজন প্রক্রিয়া শক্তিশালী করণ (রিপ) প্রকল্পের আওতায়।
পল্লীশ্রী দিনাজপুর আয়োজিত ৯জুন সকাল ১০টায় উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। বিএমজেড ও নেট্ধসঢ়;জ বাংলা’র সহযোগিতায় প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠ দান করেন, প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ শামসুল হক ও ফিল্ড ফ্যাসিলেটর এলিজা কিসকু। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ২৩ জন দলীয় নারী সদস্য অংশগ্রহন করেন।
ইউনিট ম্যানেজার মোঃ শামসুল হক জানান, গত ৬জুন এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এবং আগামী ১৫জুন তা সমাপ্ত হবে। উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে জোড়াবাড়ী, গোমনাতী, কোতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের ৩শত ৫০জন দলীয় নারী সদস্য প্রশিক্ষণ গ্রহন করবে। প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ত¡ বজায় রাখা, মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যাটিটাইজার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]