৮ মে ২০২৬

ডোমারে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে র‌্যালী ও নাটক অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে র‌্যালী ও নাটক অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “সহিংসতার ভয়-আর নয়, আর নয়” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর ডোমারে শো প্রকল্পের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে র‌্যালী ও উন্নয়ন নাটক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বরর) বিকেল ৩ টায় ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা অফিস হতে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর এলাকাল চাকধা পাড়ায় মন্দির প্রাঙ্গণে নাটক অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুনেরসভাপতিত্বে ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর আনিসুর রহমান আনিস, রফিকুল ইসলাম রফিক, প্রদীপ চন্দ্র রায়, সত্যেন্দ্র নাথ রায়, এমএন্ডডিও জয়ন্ত কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।

টেকনিক্যাল কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার তার বক্তব্যে বলেন, প্রতিটি ব্যক্তি কে তার অবস্থানের জন্য নয় বরং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সম্মান ও মর্যাদার সাথে দেখা উচিত। আলোচনা শেষে নারী উন্নয়ন বিষয়ক পথ নাটক “শিল্পীর জীবন গাঁথা” মঞ্চায়ন করা হয়। নাটক দেখতে আসা কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ল্যাম্ব শো প্রকল্প কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপত্বি জানান, এ ধরনের নাটক শিশু বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, উন্নয়ন, মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি