৭ মে ২০২৬

ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)থেকে: নীলফামারীর ডোমারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, স্কুল প্রধান, আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগষ্ট যথাযথ মর্যাদায় পালন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি