ডোমারে জাতীয় বীমা দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসাবে, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, ইসলামী বীমার বিভাগীয় ম্যানেজার মমিনুর ইসলাম লিথু, ফারইষ্ট ইসলামী বীমার ডোমার শাখা ম্যানেজার নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বীমা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ মৃত্যু দাবী চেক ও বোনাসের চেক প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে আল্ধসঢ়; বারাকাহ্ধসঢ়; ইসলামী বীমা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ সহ অন্যান্য বীমা কোম্পানী এতে অংশ নেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি