ডোমারে ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক পেলেন যারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আ’লীগ মনোনিত নৌকা প্রতীক পেলের যারা। আগামী ৫ জানুয়ারী আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গত ২ নভেম্বর পৌরসভা নির্বাচন হয়ে গেলো। এবার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আ’লীগ।
তাদের মধ্যে ১নং ভোগডাবুড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ২নং কেতকীবাড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, ৩নং গোমনাতীতে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৪নং জোড়াবাড়ীতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, ৫ বামুনিয়াতে ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু মনোরঞ্জন রায়, ৬ নং পাঙ্গা মটুকপুরে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এমদাদুল ইসলাম এন্দা, ৭নং বোড়াগাড়ীতে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা আখতার জেবা, ৮নং ডোমার সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ৯নং সোনারায়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়াতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাসেল রানা মনোনয়ন পেয়েছে।
গত বৃহস্পতিবার আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থনীয় সরকার নির্বাচন কমিটির বোর্ড দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্যাডে বোর্ডের সদস্যগণ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেন।
অপরদিকে দলের মনোনিত গত বারের নৌকার বিজয়ী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জোড়াবাড়ী ইউপির আবুল হাচান ও বোড়াগাড়ী ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনকে দলের মনোনয়ন না দিয়ে নতুন প্রার্থীকে মনোনয়ন দেয়। যার কারণে তাদের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের বিজ্ঞপ্তি ঘোষনার সাথে সাথে স্থানীয় দলের নেতা ও কর্মীগণ নিজ এলাকায় উল্লাসে মেতে উঠে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি