
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ
অনুষ্ঠানের আয়োজন করেন জানো প্রকল্প।
জানো প্রকল্পের ফিল্ড অফিসার রুখশানা বেগমের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে ইউপি সচিব মাহাবুব আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ ইঃ নুর আলম শাহরিয়ার, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ধনেশ্বর বর্মন, উত্তরপাড়া জাম মসজিদের ঈমাম ও খতিব মাওঃ আশরাফ আলী, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র রায়, মোজাম্মেল হক মোজা, দিপালী রানী, জোসনা বেগম, মরিয়ম বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]