৭ মে ২০২৬

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফমারীর ডোমারে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ।

ঘটনাটি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড নিমোজখানা চেয়ারম্যান পাড়া গ্রামে। সুত্র মতে জানাযায়, উক্ত গ্রামের ভবতোষ রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (১৯)র সাথে বুধবার (১৪ আগষ্ট) রাতে একই ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী নওদাবশ গ্রামের রমেশ চন্দ্রের কন্যা অষ্টম শ্রেনীর ছাত্রী দিপালী রাণীর গোপনে বিয়ে দেয়ার কথা ছিল।

এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতেমা কে জানালে। তিনি ওই দিন বিকালে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ ও গ্রাম পুলিশকে নয়নের বাড়ীতে পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। নির্বাহী অফিসারের নির্দেশ মতে, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, এলাকার সমাজ সেবক মতিরাম রায় ও গ্রাম পুলিশ মিলে নয়নের বাবা ও দাদুকে বাল্য বিয়ের কুফল ও আইনত দন্ডনিয় অপরাধ বিষয়ে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

তাৎক্ষণিক ভাবে তারা বিয়ের প্যান্ডেল খুলে ফেলে এবংসব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকে। নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি