ডোমারে হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্ম এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর জাতীয় পার্টি আয়োজিত মঙ্গলবার (১৪জুলাই) বিকালে ডোমার নাট্য সমিতি মঞ্চে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ¦ শাহাজান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, জেলা জাপা’র যুগ্ন আহবায়ক আতাউর রহমান বাবু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্র সমাজের সভাপতি অয়ন মাহামুদ, উপজেলা জাপা’র সদস্য সচিব সার্জন্ট তৌহিদুল ইসলাম (অঃবঃ), যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জুয়েল, পৌর জাপা’র আহবায়ক মতিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মরহুম সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ দুলাল হোসেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
সঙ্গীত একাডেমি