ডোমারে গোমনাতী ইউনিয়নের সম্মনিত হাজী সাহেবগণের সংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে গোমনাতী ইউনিয়নের সম্মনিত হাজী সাহেবগণদের সংবর্ধনা প্রদান প্রদান করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের নিজস্ব উদ্যোগে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোমনাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বিশিষ্ট শিক্ষাবিদ ও আমবাড়ী হাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব প্রফেসর দেলওয়ার রহমানের সভাপতিত্বে মাওঃ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিনসরকার। বিশেষ অতিথি হিসাবে, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়াম্যোন আব্দুল মালেক সরকার, আমবাড়ী ঈদগাঁহ ময়দানের খতিব মাওঃ আবু তাহের উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আলহাজ্ব হরমুজ আলী, আলহাজ্ব মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, শিক্ষক সিদ্দিক আলম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উক্ত গোমনাতী ইউনিয়নের ৯২জন মহিলা ও পুরুষ হাজী সাহেবকে সম্মাননা ক্রেস ও বিশেষ স্মরণীকা প্রদান করেন অতিথিগণ। প্রধান অতিথি বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ এলাকার হাজী সাহেবদের যে সম্মাননা গ্রদান করেছে, তা গোটা উপজেলায় মানুষের মাঝে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি