ডোমারে ঘুর্ণিঝড়ের তান্ডবে মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ব্যপক ক্ষতি সাধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ঘুর্ণিঝড়ের তান্ডবে মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত রোববার রাত ৯টায় এলাকায় হানা দেয় ঘুর্ণিঝড়, এতে বিদ্যালয়ের প্রায় ৫/৬টি বড় আকারের গাছ ভেঙ্গে ৪টি শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ে পিছনের দেয়ালটি ধসে পড়ে।
এ ছাড়াও বিদ্যালয়ের পাশে থাকা মিরজাগঞ্জ হাট দূর্গো মন্ডপেরা অতি পুরাতন বটগাছটি উপড়ে ভবনে পড়ে শ্রেনীকক্ষ ও দেয়াল ভেঙ্গে যায়। দেশে করোনা ভাইরাসের কারনে বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়। দ্রুত এসব সংস্কার করে বিদ্যালয়টি পূর্ণনির্মানের জোর দাবী জানান এলাকাবাসী।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের জানান, ভবনটিতে ৫০বছর বয়সী বিভিন্ন প্রজাতের ১০টি পুরাতন গাছ রয়েছে এগুলো ভীষন ঝুকিপূর্ণ। সরকারী ভাবে নিলামের মাধ্যমে গাছগুলো বিক্রি করা প্রয়োজন। নইলে ভবিষ্যতে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপজেলা একাডেমী সুপার ভাইজার শাফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি