৪ মে ২০২৬

ডোমারে ঘর তোলাকে কেন্দ্র করে মারামারি, আটক ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ঘর তোলাকে কেন্দ্র করে মারামারি, আটক ৪

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বাড়ীর সিমানা ঘেঁসে ঘড় তোলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ২জন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ ৪জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, ডোমার পৌর এলাকার ২নং ওয়ার্ডের বড় রাউতা মুন্সিপাড়া এলাকার মৃত মোকলেছার রহমানের বসত ভিটা সিমানা ঘেঁসে প্রতিবেশী মৃত ছমরত মামুদের ছেলে শফিকুল, সামসুদ্দিন ঘড় নির্মাণ করে। এ বিষয়ে মৃত মোকলেছার রহমানের পরিবারের লোকজন বাঁধা নিষেধ করে। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে উঠে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার (১০অক্টোবর) দুপুরে মৃত মোকলেছার রহমানেরে ছেলে সোহাগ বাড়ী থেকে ডোমার বাজার যাওয়ার পথে শফিকুল, সামসুদ্দিন তারা তাদের দলবল নিয়ে অর্তকিত হামলা চালিয়ে লাঠি শোটা দিয়ে সোহাগকে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। সোহাগকে বাচাঁতে তার স্ত্রী, মা ও বোন এগিয়ে গেলে বিবাদীগণ তাদেরকেও মারপিট করে। তাদের আঘাতের ফলে সোহাগ ও তার বোন ময়না গুরুত্বর অসুস্থ হয়ে পরে। এলাকাবাসী বিবাদীগণের কবল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সংবাদ পেয়ে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে মহিলা সহ ৪জনকে আটক করে। আটককৃতরা হলেন, সামসুদ্দিনের ছেলে আরমান (২২), শফিকুলের ছেলে শুভ (২২), অলিয়ার রহমানের ছেলে জুলফিকার আলী (২২) ও কাজলের স্ত্রী মেহের বানু (৩০)। এ বিষয়ে সোহাগের বোন ময়না বেগম বাদী হয়ে ১৩জনকে আসামী করে ডোমার থানার মামলা নং-০৮, তারিখ-১০/১০/২০১৯ইং দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় এজাহার ভুক্ত ৪জনকে আটক করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি