৪ মে ২০২৬

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়েছে।

(৬নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন হতে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশন চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, টিম লিডার শাহাজান আলী প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ফায়ারম্যান শাহ আলম, উপেন্দ্রনাথ রায়, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন সহ সকল সদস্যগণ অগ্নি নির্বাপন, দূর্যোগ মোকাবেলা ও উদ্ধার বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি