ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৯জানুয়ারি) সকাল ১১টায় বড় রাউতা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু দিনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু।
বিশেষ অতিথি হিসাবে, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম হাফি, দাতা সদস্য নাসির উদ্দিন, সদস্য জাকারিয়া হোসেন, মানিক ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও সহকারী শিক্ষক তরিমুল ইসলাম মাজু, নারায়ন চন্দ্র বর্ম্মন, শাহেরা বানু, শামসাদ আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। পরে ২০২০ সালের ৪৮জন শিক্ষার্থীকে সংর্বধনা সহ প্রবেশ পত্র প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি