৫ মে ২০২৬

ডোমারে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে রাসেল রানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে রাসেল রানা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন দিনে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বিশিষ্ট্য ব্যবসায়ী, সমাজ সেবক ও আ’লীগ নেতা হরিণচড়া এলাকার রাসেল রানা।

বুধবার (১এপ্রিল) উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিজস্ব উদ্দোগে ১শত ৫০টি পরিবারকে চাল,আলু,ডাল,সাবান,মাস্ক নিজহাতে বিতরণ করেন। আগামী দুইধাপে সাড়ে ৩শত পরিবারকে এই সহযোগীতা করবেন বলে তিনি জানান।

বিতরণ কালে হরিণচড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মাসুম আহমেদ, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা নুরকাদের সরকার ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী বেশ কয়েকজন বলেন, টানা কয়েকদিন ধরে বাড়ীর বাইরে কাজ করতে না পেরে সংসার চালানো খুব দুস্কর হয়ে পড়েছে। আজকে এই চাল,ডাল পাওয়ায় দুবেলা স্ত্রী সন্তানদের মুখে ভাত তুলে দিতে পাবো। সমাজ সেবক রাসেল রানা জানান, নোভেল করোনা ভাইরাস আতংকে মানুষ দিশেহারা। সরকারের নির্দেশনা মোতাবেক কেউ কাজে যেতে পারছেনা। রোজগারের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদেরকে এই মুহুর্তে একটু সহযোগীতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি