৭ মে ২০২৬

ডোমারে দোকান ও মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে দোকান ও মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার বাজারে লগডাউন নিশ্চিত করতে বিশেষ অভিযানে ২লাইব্রেরীসহ ৫মোটর সাইকেল আরহীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সোমবার দুপুরে ডোমার বাজারে বিশেষ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় দঃবিঃ ১৮৬০ এর ২৬৯ ধারায় আলাউদ্দিন লাইব্রেরী ও বিচিত্রা বিপনী দোকানে ৫শত করে ১ হাজার টাকা জরিমান করেন।

অপরদিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ৬জন মোটর সাইকেল আরহীকে প্রত্যেককে ৫শত টাকা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন। অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় ও সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি