৪ মে ২০২৬

ডোমারে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ডোমার রিপোর্টার্স ক্লাব হলরুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর কাদের সরকার ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জন্ম দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। পরে এক আলোচনা সভায় অতিথি হিসাবে, সমকাল প্রতিনিধি রওশন রশিদ, যুগান্তর প্রতিনিধি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, ডোমার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, খোলা কাগজ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ডোমার রিপোটার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র নাথ রায়, উপজেলা ছাত্রলীগের সা.সম্পাদক হাফিজুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় দৈনিক আমাদের প্রতিদিন উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, দৈনিক প্রতিদিনের বার্তা প্রতিনিধি এমদাদুল হক মাসুমসহ অন্যান্য গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তি, ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি