ডোমারে চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের হলরুম গুদামঘড় হিসাবে ভাড়া দেয়ার অভিযোগ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের হলরুম গুদামঘড় হিসাবে ফুলঝাড়ু তৈরীর কারখানার জন্য ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে। এতে করে শিক্ষার মান ও বিদ্যালয়ের পরিবেশ নিয়ে ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিভাবকগণ চরম ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত বিদ্যালয়ের নতুন করে ৪ তলা ভবন উদ্বোধন হওয়ার পর পুরাতন ভবনে একটি হলরুম রয়েছে। যেখানে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ সহ নানামূখী কার্যক্রম পরিচালনা করা হয়। সেই হলরুমটি বিগত কয়েকমাস যাবত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম এলাকার মনছুর আলী নামে এক ব্যবসায়ীকে গুদামঘর হিসাবে ২২শত টাকা দরে ভাড়া দেয়। মনছুর আলী সেখানে শ্রমিক দিয়ে ফুলঝাড়ু তৈরীর কারখানা করে বাজার জাত করে আসছে। এলাকাবাসী অভিযোগ করেন শ্রমিকরা বিদ্যালয় চলাকালীন সেখানে উচ্চস্বরে গান বাজিয়ে পড়ালেখার পরিবেশ নস্ট করছে।
উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিফাত ইসলাম বিষয়টি ভিন্ন নজরে দেখে নিন্দা প্রকাশ করেন। ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দুলু মিয়া জানান, প্রধান শিক্ষক স্কুলে গুদাম ঘড় ভাড়া দেয় এবং শ্রমিকরা স্কুলের বিদ্যুতের মিটার ব্যবহার করে গান বাজনা বাজিয়ে পরিবেশ নস্ট করছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার সাফিউল ইসলাম জানান, এবিষয়ে অফিশিয়াল ভাবে কিছু জানি না, এতে করে শিক্ষার বেঘাত ঘটতে পারে, প্রমান পাওয়া গেলে বিধিগত ভাবে ব্যবস্থা নেয়া হবে। গুদামঘড় ভাড়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ক্যামেরার সামনে কোন কথা বলবে না বলে সাফ জানিয়ে দেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক ও সাবেক ম্যনেজিং কমিটির সদস্যগণ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে ঝিনাইদহে আইন মন্ত্রী
সঙ্গীত একাডেমি