৫ মে ২০২৬

ডোমারে চাঞ্চল্যকর জাকিরুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে চাঞ্চল্যকর জাকিরুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক ৩

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর অর্ধগলিত জাকিরুলের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ডোমার থানা পুলিশ, আটক ৩। আটকের পর নির্মম এই ঘটনায় জড়িত ৩ জন আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। এছাড়া জড়িত অপরজনকেও খুঁছজে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।

পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, গত ১০মে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নালার খামার এলাকায় পরিত্যক্ত জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি শনাক্ত করে তার বাবা চিকনমাটি ভাটিয়াপাড়া এলাকার আব্দুল গণি। এ ঘটনায় ডোমার থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলাটি রহস্য উদঘাটনে সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে কাজ করেন, গোয়েন্দা পরিদর্শক কেএম আজমিরুজ্জামান, উপ-পরিদর্শক রেজানুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় ও উপ-পরিদর্শক আজম হোসেন প্রধান। অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ছোটরাউতা গ্রামের আবিয়াতুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৯), একই এলাকার ভুজারি পাড়ার আন্ধারু বর্মণের ছেলে কমল কর্মকার (৩০) ও তরুলক্ষ কর্মকারের ছেলে রওশন (৩২) কে আটক করে।

প্রথমে অটোরিকসা চালক রাশেদকে আটক করা হয়। তার সহযোগীতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে পরে কমল কর্মকার এবং রওশনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের জেলা কারাগারে পাঠানো হয়। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ৭মে রাতে জাকিরুলের সাথে নারী সংক্রান্ত্র বিষয়ে কমল, রওশন ও নিখিল নামে আরেক আসামীর সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তারা গলাটিপে জাকিরুলকে হত্যা করে লাশ আদর্শ প্রাইমারী স্কুলের পিছনে বেতঝাড়ের মধ্যে রেখে যায়। হত্যাকান্ডটি ভিন্ন খাতে প্রবাহের জন্য ৯মে রাতে ডোমার বাজার থেকে রাশেদের লাশটি অটোরিক্সায় উঠিয়ে নিয়ে নালার খামার এলাকায় ফেলে রেখে আসে। তিনি আরো বলেন, জাকিরুলের বিরুদ্ধে মোবাইল চুরি ও মাদক ব্যবসার সম্পর্ক থাকায় স্কুলের পিছন থেকে সাড়ে তিন কিলোমিটার দুরে লাশটি ফেলে আসে নিজেদের নিরাপদ রাখতে। আমরা অত্যান্ত সুক্ষভাবে তদন্ত শেষে অটোচালককে গ্রেফতার করি এবং তার সহযোগীতা পরে কমল ও রওশনকে গ্রেফতার করা হয়।

রহস্য উদঘাটনে ডিবি পুলিশ ও ডোমার থানা নৈশকালিন সকল অটো চার্জার রিকসা ভ্যান, ট্য্রাক্টরসহ প্রায় ২শত যানবাহনের মালিক ও চালককে দফায় জিজ্ঞাসাবাদ করে রহস্য উদঘাটন করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে ক্লুলেস তৈরী করার চেষ্টা করছিলো হত্যাকারীরা কিন্তু সেটি করতে পারেনি। এ ঘটনায় জড়িত পলাতক নিখিলকে দ্রুত গ্রেফতার করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি