ডোমারে ব্র্যাক হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার চিলাহাটিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে ব্র্যাক হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় ডোমার উপজেলার চিলাহাটি বাজারে শাহীন হোটেল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আহসান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আর এস এম দিনাজপুর অঞ্চলের কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। এ এস ও আব্দুর রহিমের উপস্থাপনায় অতিথি হিসাবে টেরিটরি সেলস্ধসঢ়; অফিসার সাদেক আলী, প্রান্তিক কৃষক আলহাজ্ব মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন,জিয়ারুল হক সরকার, শামীম আহমেদ, প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্র্যাক হাইব্রিড ধান-১৮, মুক্তি-১,হাইব্রিড ধান-১০, ব্র্যাক ধান-১, ব্র্যাক স্পেয়ার ক্ল্যাসিক, পাওয়ার প্লাস, পাওয়ার ম্যাক্স সহ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর ধান, ভুট্রা,সবজী বীজ এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে কৃষকদের বিশেষ ধারণা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে এলাকার প্রায় ৬০জন চাষী অংশগ্রহন করেন। আলোচনা শেষে সকল কৃষকদের মাঝে ব্র্যাক-১০ হাইব্রিড ধানের বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়। নিয়মতান্ত্রিক ভাবে কৃষিকাজ করে সফলতা নিশ্চিতকরণে কৃষকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি