ডোমারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টায় ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামী এডুকেশন সোসাইটি ডোমার উপজেলা শাখা। আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি সাদিক হাসনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার।
ফুলকুঁড়ি একাডেমীর অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ইসলামী এডুকেশন সোসাইটি জেলার ইন্সপ্টের অধ্যাপক সাবেদ হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম,ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সামসুদ্দিন হোসাইনী সুফি, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ রবিউল আলম বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, সাবেক অধ্যপক জেইজী নাসনীন মাশরাফী নিনা, ব্ল-স্টার পাবলিক স্কুলের পরিচালক আবু হাতেম শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস ও বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ অবদান রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি