৭ মে ২০২৬

ডোমারে বৈদ্যুতিক তারে জড়িয়ে গবাদি পশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বৈদ্যুতিক তারে জড়িয়ে গবাদি পশুর মৃত্যু

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ১টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। বিদ্যুত বিভাগকে বার বার বলার পরেও কর্ণপাত না করায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিরজাগঞ্জ কেরানী পাড়া গ্রামে।

সরেজমিনে গিয়ে জানাযায়, বরেন্দ্র বহুমূখী প্রকল্পের মিরজাগঞ্জ কলেজ থেকে শুরু করে হলহলিয়া হাজীপাড়া পর্যন্ত যাওয়া ১১হাজার ভোল্টের মেইন লাইনের তার মাটিতে ছিড়ে পড়ায় শুক্রবার (৫জুলাই) দুপুরে উক্ত এলাকার মৃত অবলা কান্ত রায়ের ছেলে য্যোতিশ চন্দ্র রায়ের একটি বলদ গরু তারের সাথে জড়িয়ে মৃত্যু বরণ করে। অপরদিকে প্রতিবেশী মৃত অষ্ট মোহন রায়ের ছেলে উপন্দ্রেনাথ রায়ের ছেলের ২টি খাসি ছাগল ওই তারে জড়িয়ে মৃত্যু বরণ করে। গরু ও ছাগল মিলে বর্তমান বাজারে প্রায় ৪৭ হাজার টাকা হবে বলে ভুক্তভুগী জানান।

উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, শুধু এটাই নয় গত ৬মাস পূর্বে এই এলাকায় মৃত ওছমান আলীর ছেলে আল আমিনের ১টি গরু ও মৃত দবির উদ্দিনের ছেলে বুলবুল ইসলামের ১টি ছাগল মারা যায়। বরেন্দ্রর তারের সাথে হাজী পাড়ায় মৃত আলহাজ্ব জয়নদ্দীনের ছেলে আইয়ুব আলী ও জসিয়ারের ছেলে শাহিনের ২টি রাইচ মিল চালানোর কারণে ওই তারগুলো লোট নিতে না পারায় বার বার তার ছিড়ে এ ধরণের দূর্ঘটনা ঘটেই চলেছে। তিনি আরো বলেন বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা গড়িমশি করছে। এ বিষয়ে উপজেলা বিদ্যুৎ বিভাগ (নেসকো) সহকারী প্রকৌশলী সেলিম জাহান বলেন, গ্রাহক আমাকে জানিয়েছে আমি লাইনটি বন্ধ করে দেই, তবে আগামীকাল এলাকায় গিয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি