৭ মে ২০২৬

ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর। প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত, ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো-প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রওশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, ডাঃ মোজাহেদুল করিম, ডাঃ সাদিয়া সার্জিন, ল্যাম্বের টেকনিক্যাল কো- অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, পরিদর্শিকা সাজেদা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

শেষে শ্রেষ্ঠ কর্মী হিসাবে বিশেষ অবদান রাখার জন্য ডঃ এএইচএম আব্দুল আজিজ, বে-সরকারী প্রতিষ্ঠান হিসাবে ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, পঃপঃ সহকারী মহচেনা বেগম, এফপিআই ধনেশ্বর বর্মন, এফডাব্লুভি সাজেদা বেগম, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটকে সনদপত্র ও ক্রেস প্রদান করেন অতিথিগণ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি