৯ মে ২০২৬

ডোমারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি আয়োজিত রবিবার (১৮আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, যুগ্ন সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, সহ-সভাপতি আনোয়ারুল হক, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক, ইউনিয়ন সভাপতি মজির উদ্দিন, গোলাম মোস্তফা, বায়োজিত ইসলাম জুয়েল, অধ্যাপক গোলাম মোস্তফা, রকিবুল ইসলাম, ওসমান গনি দুলাল, শফিকুল ইসলাম কাজল, আনিছুর রহমান, স্বপর মিয়া, তৌয়ব আলী বাবুুসহ উপজেলা ১০ ইউয়িনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি