৪ মে ২০২৬

ডোমারে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ই নভেম্বর) ডোমার বাজার জননী প্লাজায় পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শফিউল বারী বুলবুলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদ্য নব-নির্বাচিত কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নব- নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান তুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্ধসঢ়;বায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইসুল আলম, নীলফামারী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজয়ানুল করিম সাজি, ডোমার উপজেলা তাঁতীদলের আহ্ধসঢ়;বায়ক সৈয়দ নুরনবী হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব আল আকাশ, ছাত্রদল ডোমার সরকারি কলেজ এর যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম (কাজল) প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ রেজাউল করিম রাজু তার ডোমার বাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদে অনুষ্ঠান স্থগিত ঘোষনা করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার বাসায় যান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি