
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমার উপজেলায় বীরঙ্গনাদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চিকনমাটি ধনীপাড়া শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ডোমার ও ডিমলার ২০ জন বীরঙ্গনাকে সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। সহায়তা কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু মোঃ দেলোয়ার হোসেন।
প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা প্রদান করা হয়। সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমানের সভাপতিত্বে এসময় পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সাংবাদিক সাখায়াত হোসেন সৈকত প্রমূখ উপস্থিত ছিলেন। সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনা মায়েদের একটা বড় ভূমিকা ছিল।
এরই সুবাদে অপরাজেয় বাংলা ফাউন্ডেশন বীরঙ্গনা মায়েদের প্রতিনিয়ত খোজ খবর রাখছেন, এর আগেও তিনি চিকনমাটি ধনীপাড়া শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে থেকে বীরঙ্গনা মায়েদের প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সারাদেশের বীরঙ্গনাদের স্বীকৃতির জন্য অপরাজেয় বাংলা ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]