ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম , দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, ডিমলা উপজেলার সাবেক কমান্ডার শামসুল হক, ডোমার পৌরসভার সাবেক কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল, গোলাম রাব্বানী, সহিদার রহমান মানিক, জেলা ইউনিটের সাবেক আহবায়ক আব্দুল জলিল, সৈয়দপুর উপজেলার সাবেক কমান্ডার ইউনুছ আলী, কিশোরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সৈয়দপুর উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার শামসুল হক সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে আল আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, আজিজুর ইসলাম নাছিমসহ অনেকে বক্তব্য রাখেন।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি