৪ মে ২০২৬

ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অংঙ্গন সহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার (৪নভেম্বর) সন্ধ্যা ৭টায় ডোমার পৌর এলাকার চিকনমাটি তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ........রাজিউন।

মঙ্গলবার সকাল ১১টায় ডোমার ডিগ্রী মহিলা কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল আব্দুল মানন্ধসঢ়ফের নের্তৃতে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। তার জানাজায়, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সন্তান কমান্ডের আল- আমিন রহমানের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এছাড়াও জানাজায়, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা ফিরোজ প্রধান সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তহিদুল ইসলাম পূর্ব বোড়াগাড়ী নানাল খামার এলাকার মৃত হেমার উদ্দিন প্রামানিকের প্রথম পুত্র।

জীবদ্দশায় তিনি জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন এবং ডোমার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৩বছর। তিনি স্ত্রী, ২কন্যা সস্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তার ২য় জানাজা বাদ যোহর গ্রামের বাড়ী নানাল খামার কাজী নজরুল ইসলাম বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং বাবার কবরের পার্শে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি