৪ মে ২০২৬

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। বুধবার (১২অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে ডোমার পৌর এলাকার চিকনমাটি নিজ বাস ভবনে বাধক্ষ্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা - - - রাজিউন। তিনি উক্ত এলাকার মরহুম আজিজার রহমানের ২য় পুত্র এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামান টিটুলের পিতা। বৃহস্পতিবার দুপুরে ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে ডোমার থানা পুলিশের নেতৃত্বে গার্ডঅফ অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরন নবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী, মরহুমের বড় ভাই ইঞ্জিনিয়ার এনামুল হক, মরহুমের ছেলে কামরুজ্জামান টিটুল প্রমূখ বক্তব্য রাখেন। জানাজা শেষে বাড়ির পার্শ্বে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ছাড়াও হাজারো জনতা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮০) বছর। তিনি ১ ছেলে ৩ মেয়ে, ৫ জন নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের কন্যা শিবলী হক পিতার বিদাহী আতœার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি