৮ মে ২০২৬

ডোমারে আলোর মিছিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে আলোর মিছিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে আমবাড়ী আলোর মিছিল (একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন, কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান।

শনিবার (৫ অক্টোবর) বিকালে গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্টে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমবাড়ী মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি হিসাবে, দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু রায়, গোমনাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক, আলোর মিছিলের পৃষ্টপোষক ইউপি সদস্য শফিকুল ইসলাম, সম্বনয়কারী শামিম উর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।

এ ছাড়াও সংগঠনের সভাপতি সিদ্দিক আলম, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উদ্যোক্তা আনারুল ইসলাম, সহ-সভাপতি ফারুক ইকবাল, দুলাল হোসেন, গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক ডাঃ অমল চন্দ অধিকারী, সাংঠনিক সম্পাদক রতন অধিকারীসহ সংগঠনের সকল সদস্য ও গোমনাতী ইউপির সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে গোমনাতী ১নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ডের বাঘ সিংহের লড়াইয়ে ১-০ গোলে ১নং ওয়ার্ড বিজয়ী হয়। উক্ত টুর্নামেন্টে গোমনাতী ইউনিয়নে মোট ৯টি দল অংশগ্রহন করবে বলে আয়োজক কমিটি জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি