৮ মে ২০২৬

ডোমারে আলোচিত তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক শ্রীঘরে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে আলোচিত তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক শ্রীঘরে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আলোচিত এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে ডোমার থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাগডোকরা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এ বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে মৃত তৃষ্ণা রানীর বাবা দুলাল রায় হত্যার প্ররোচনার দায়ে মামলা নং-০৮, তারিখ-০৯/০২/২০ দায়ের করে। উল্লেখ্য- গত ২ ফেব্রুয়ারী ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) প্রবেশ পত্রে বানিজ্য বিভাগের জায়গায় প্রধান শিক্ষকের অবহেলায় মানবিক বিভাগ আসে। তৃষ্ণা রানী এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ভীষন ভাবে তৃষ্ণাকে অপমান অপদস্ত করে স্কুল থেকে বের করে দেয়। শেষে নিরুপায় হয়ে বাড়ীতে এসে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এই মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে একাধীক বার মানব বন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ করতে থাকে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি