৪ মে ২০২৬

ডোমারে আলহাজ্ব এস,এম সোলায়মানের স্বরণসভা ও দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে আলহাজ্ব এস,এম সোলায়মানের স্বরণসভা ও দোয়া মাহফিল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে একজন সফল অভিভাবক ও গর্বিত পিতা আলহাজ্ব এস,এম সোলায়মানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাহাপাড়া বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম আলহাজ্ব এস,এম সোলায়মানের পরিবার। এ সময় প্রবিন ব্যক্তির স্মৃতিচারণ বিষয়ে বক্তব্য রাখেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম মাশরাফী তুতুল, মরহুমের পরিবারের পক্ষে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন- সচিব (অবঃ) মাহাবুবউল আলম সরকার, পিডিবি’র প্রধান প্রকৌশলী (অবঃ) মঞ্জুরুল আলম দিলু, সাকীব সুলেরী, মাঝহারুল আলম কিসলু, প্রকৌশলী মহিউল আলম স্বাধীন, আলহাজ্ব গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ডেইজী নাজনীন মাশরাফী প্রমূখ। উল্লেখ্য- গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পৌর এলাকার সাহাপড়া নিজ বাস ভবনে বাধক্ষ্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উক্ত এলাকার মরহুম ফজিল উদ্দিন সরকারের ৩য় পুত্র এবং বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব (অবঃ) মাহাবুবউল আলম সরকার ও বিশিষ্ট কবি ও সাংবাদিক সালেম সুলেরীর পিতা। পরদিন বুধবার সকাল ১০টায় ডোমার ডিগ্রী মহিলা কলেজ মাঠে জানাজার নামাজ শেষে চিকনমাটি ধনীপাড়া মসজিদ সংলগ্ন করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। জীবদদশায় তিনি চিকনমাটি ধনীপাড়া দরিমামুদ সরকার হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা ও ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি হিসাবে দ্বায়ীত্ব পালন করেন। তিনি বিখ্যাত সংগীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ এঁর শ্যালক এ ছাড়াও এলাকার মানুষের কাছে একজন সফল অভিভাবক ও গর্বিত পিতা হিসাবে পরিচিতি লাভ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৯৫) বছর। তিনি ৬ ছেলে ২ মেয়ে, ১৪ জন নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি