৮ মে ২০২৬

ডোমারে 'আই লাভ ডোমার' স্থাপনার শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে 'আই লাভ ডোমার' স্থাপনার শুভ উদ্বোধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ব্যয়ে নির্মিত “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ মাঠে নির্মিত স্থাপনাটির শুভ উদ্বোধন করে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বেউপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।   স্থাপনাটি নির্মানের ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিউইয়র্ক শহরে ১৮৮০ সালে লুটতারাজ, আইনশৃঙ্খলা সহ সামাজিক ব্যাপক অবনতি ঘটে, ফলে দেশটির পর্যটন খাতে ভাটা পরে। এতে নিউইয়র্কেও প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান ফেরাতে “আই লাভ নিউইয়র্ক” ; নামে একটি শ্লোগান শুরু হয়। শ্লোগানটি তখন ব্যাপক মানুষকে স্পর্ষ করে, এরফলে নিউইয়র্ক শহরের প্রতি পর্যটক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রচন্ড রকম ভালোবাসা ও সম্মান তৈরী করে এবং খুব অল্প সময়ে বদলেজায় নিউইয়র্ক শহরের চিত্র। এই শ্লোগানকে ধারন করে শহরের উপকন্ঠ উপজেলা পরিষদ মাঠে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ডোমারে “আই লাভ ডোমার” স্থাপনাটি নির্মান করেন ডোমার উপজেলা প্রসাশন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি