ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে মহাতাবু জলসা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ শহীদ রুমী পল্লীতে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯মার্চ) সন্ধ্যায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
শিক্ষক হারুন অর-রশিদের সঞ্চালনায় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নতুল ফেরদৌস হ্যাপি, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, দেবীগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম ফুয়াদ, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইয়েদ মোঃ ইমরানসহ স্কাউট এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে ৫২টি তাবু রয়েছে এবং উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শাতাধীক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহন করেন। ক্যাপশন- ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে মহাতাবু জলসার প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি