১০ মে ২০২৬

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দ আয়োজিত শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল, বন্ধু কল্যান সমিতির সাধারণ সম্পাদক জিকরুল হক, সফল আতœকর্মী রাহেনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বন্ধু কল্যান সমিতির প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান রোকন, পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, আসাদুজ্জামান মিঠুসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্ণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল সমবায় সমিতি হিসাবে বাবুর দোলা পানী ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং শ্রেষ্ঠ সমবায়ী মনছুর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি