৫ মে ২০২৬

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন জাপা’র নেত্রী তৌহিদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন জাপা’র নেত্রী তৌহিদা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নারী নেত্রী তৌহিদা জ্যোতি।

শুক্রবার (২২মে) সকাল ১১টায় ডোমার পৌর এলাকার থানাপাড়া তার নিজ বাসভবনে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে আতব চাল,মিনিকেট চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, ডাল, আলু ও সয়াবিন তেল ছিল। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন দিশেহারা। দোকানপাট বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সময় রমজানের আগে নিজস্ব অর্থায়নে ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও তেল বিতরণ করেন তিনি।

নারী নেত্রী তৌহিদা জ্যোতি জানান, এমন বিপদের দিনে আমার দেয়া সামান্য উপহার কিছুটা হলেও অসহায় মানুষের কাজে লাগবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে সুখে ও দুঃখে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি